আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মাথায় কাঠের বাটামের আঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৬ - ১১:১৪
প্রকাশিত: ১৪ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মাথায় কাঠের বাটামের আঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাকবিতণ্ডার জেরে ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে কাঠের বাটাম দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন গোবিন্দপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

​নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল গ্রামের বাসিন্দা মো. রেজাউল হকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত মজনুর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমদাদুল হক বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন এবং কাজের প্রয়োজনে নিয়মিত ঢাকায় যাতায়াত করতেন। ভিসা বা ফ্লাইটের নির্ধারিত সময় পিছিয়ে যাওয়ায় তিনি দুদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বুধবার রাতে তিনি নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে গেলে নাইস খন্দকারের সাথে তার তর্কবিতর্ক হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ইমদাদুল নাইসের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ জানান। এতে ক্ষিপ্ত হয়ে নাইস একটি কাঠের বাটাম দিয়ে ইমদাদুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

​উপস্থিত স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহরের ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কুষ্টিয়া পাঠানোর পরমর্শ দেন। পরবর্তীতে কুষ্টিয়া নেওয়ার পথে পোড়াদহ পার হয়ে খাজানগর পৌঁছালে ইমদাদুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইমদাদুলের মরদেহ বাড়িতে নিয়ে আসলে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

​ঘটনার পর পরই অভিযুক্ত নাইস খন্দকার এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। তবে লালব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেয়ে ধরে ফেলেন এবং আলমডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0