খুলনায় চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনায় চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ
ছবি সংগৃহীত

খুলনার হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ইসলামনগর মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলায় একটি মেসে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে একদল যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও রক্তাক্ত হয়ে পড়লে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গভীর রাতে চুরির অপবাদ দিয়ে কয়েকজন যুবক আজমলকে বেধড়ক মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​তিনি আরও জানান, এই মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে এবং তারা স্পষ্ট কোনো ধারণা দিতে পারছেন না। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে এবং পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0