চুয়াডাঙ্গায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শরিফুল ইসলাম বরু দর্শনা থানার শান্তিপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে লোকনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার ভোর ৫টার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের অজু করতে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের স্থানে যান। সেখানে তিনি এক ব্যক্তি হাতে কাঁচিসহ মোটরের প্রধান তারের সঙ্গে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তার চিৎকারে ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলামসহ (৩০) স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাতের আঁধারে বৈদ্যুতিক মোটরটি চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঘটনার পর বাড়ির মালিক কেরামত আলী (৬৫) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ইতোপূর্বে চুরি করতে গিয়ে সে গণপিটুনির শিকার হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











