আলমডাঙ্গায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রে ফ তার

২৮ আগস্ট ২০২৬ - ০০:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভ্যানচালক গ্রে ফ তার
আলমডাঙ্গায় যৌন নিপীড়ক ভ্যান চালক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক পাখি ভ্যান চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ভ্যানচালকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার( ২৬ আগস্ট) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের শারমিন সুলতানা (২১) লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার উদ্দেশ্যে মোয়াজ্জেমের পাখি ভ্যানে ওঠেন। যাত্রাপথে ভ্যানচালক মোয়াজ্জেম ওই তরুণীকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন উক্তি করতে থাকেন।

সকাল ১১টার দিকে সাতকপাট থেকে বেলগাছি সড়কের একটি নির্জন স্থানে পৌঁছে ভ্যান থামিয়ে দেন মোয়াজ্জেম। অভিযোগ উঠেছে, সেখানে তিনি জোরপূর্বক ওই তরুণীকে ঝাপটে ধরার নিপীড়ন চালানোর চেষ্টা করেন।

​এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ১০ ধারায় মামলা নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতারকৃত ভ্যান চালককে আদালতে সোপর্দ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0