আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে প্রেরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে গোবিন্দপুর গ্রাম ও পারকুলা আবাসন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুষ্টিয়া জেলার মিরপুর থানার নতুন সুতাইল (মাঝেরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনক ইসলাম (৩৫) ও গোবিন্দপুর মসজিদপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (৪৭)।
পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, এসআই (নিঃ) কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে ২৩ আগস্ট রাত ১০টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন পারকুলা (আবাসন) গ্রামের আবাসন বটতলা মোড়ের পাকা রাস্তা থেকে রনক ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তি কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৪ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, এসআই (নিঃ) মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভা এলাকার গোবিন্দপুর (মসজিদপাড়া) গ্রামের নিজ বসতবাড়ির উঠান থেকে খায়রুল ইসলাম কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার করা মোট ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রনক ইসলাম ও খায়রুল ইসলামকে তাৎক্ষণিক বিচারের (সামারী ট্রায়াল) জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











