ঝিনাইদহের শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বে সাবেক ইউপি সদস্য নিহত

২৪ আগস্ট ২০২৬ - ২৩:০৪
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বে সাবেক ইউপি সদস্য নিহত
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ইলিয়াস হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

​নিহত ইলিয়াস হোসেন পেশায় একজন কৃষক ছিলেন। তিনি উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। সম্প্রতি তিনি পৌর এলাকার মালিপাড়া গ্রামে বসবাস করছিলেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে টিসিবি পণ্য বিতরণকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ইলিয়াসের ছেলে রিসালাত হোসেনের (ম্যাজিস্ট্রেট) সঙ্গে চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ওই দিন বিকেলেই পৌর এলাকার হাজি মার্কেট সংলগ্ন স্থানে ইলিয়াস হোসেনের গতিরোধ করে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক পেটায়।

​হামলায় গুরুতর আহত হয়ে তিনি জ্ঞান হারালে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে। সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও চঞ্চল্যের সৃষ্টি হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পাওয়ার পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0