ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত

২৩ আগস্ট ২০২৬ - ১৩:৫৬
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে তবিবার হোসেন (৪৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ নির্মম ঘটনা ঘটে।

​নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চাচাতো ভাই ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তবিবারের বুকসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

​পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত চাচাতো ভাই পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0