চুয়াডাঙ্গায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল ছিনতাইয়ের অভিযোগ

২৩ আগস্ট ২০২৬ - ০০:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল  ছিনতাইয়ের অভিযোগ
পোতীকী ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে দেশি অস্ত্রের মুখে পিকআপভ্যান থামিয়ে প্রায় এক কোটি টাকার চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

​শনিবার (২২ আগস্ট) দুপুরে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে প্রসেসিং শেষে ২৩ বস্তা চুল পিকআপভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই চালানে ২৩ জন মালিকের মোট ৪০০ কেজি চুল ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। মোটরসাইকেলে আসা কয়েকজন দেশি অস্ত্রধারী দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে এই ছিনতাই চালায়।

​ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, এই চুল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে প্রায় ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ১০০ জন শ্রমিক জড়িত ছিলেন। এই পণ্য বিক্রির ওপরই তাদের জীবিকা ও ব্যবসার মূলধন নির্ভরশীল। পণ্যগুলো উদ্ধার না হলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বেন তারা।

​দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে পুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0