ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটক

২৩ আগস্ট ২০২৬ - ০০:১৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরে অভিযান চালিয়ে অস্ত্র এবং গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

​ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ফয়সাল (৩৩), নাসিব রহমান অন্তর (২১) এবং আব্দুল হাই (২৩) নামের তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ফয়সাল উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। নাসিব রহমান অন্তর কালিকাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ও আব্দুল হাই মর্ডান মোড়েরর শওকত আলীর ছেলে।

​ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মূল অভিযুক্ত ফয়সাল শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকলেও গোপনে বাস টার্মিনাল এলাকার ওই ছাত্রাবাসে কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাঁর দুই সহযোগী অন্তর ও আব্দুল হাইসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​পুলিশ আরও জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0