ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

২২ আগস্ট ২০২৬ - ১৫:১২
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে হাবিব ( ৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই সুমন (৪০)।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ও আহত দুই ভাই যশোরের আরাপপুরের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাদুরগাছা গ্রামের বাসিন্দা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছে—এমন সন্দেহে স্থানীয় লোকজন হাবিব ও সুমনকে আটক করে। অভিযোগ উঠেছে, এরপর তাদের দুজনকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।" তিনি জানান, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং এরই মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0