চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২২ আগস্ট ২০২৬ - ১২:১৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে  গ্রেফতার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ছবি: সংগৃহীত



​শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা কার্যালয়ের অধীনে এই অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আসিস মোমতাজ উপস্থিত থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের মমিনপুরের মৃত আব্বাস আলীর ছেলে মো: রজব আলী (৪৫), বড় মসজিদ পাড়ার মৃত আজিজুল হকের ছেলে মোঃ সুজন আলী (৩৮) এবং দামুড়হুদার কুশারঘাটের মৃত আজিজুল হকের ছেলে মোঃ ফারুককে (২৮) এছাড়া ৫ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা সদরের রূপসারা পাড়ার মৃত নাজমুল হকের ছেলে মোঃ আইনুল হককে (৩২) আটক করা হয়।

​জব্দকৃত মাদকের ওপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া শেষে আসামি মো: রজব আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করা হয়। এছাড়া আসামি মোঃ সুজন আলী ও আসামি মোঃ ফারুককে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ' টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আইনুল হককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।

​চুয়াডাঙ্গা ডিএনসির উপপরিচালক (ডিডি) মোঃ রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0