আলমডাঙ্গায় সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২০ হাজার টাকা জরি/মানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি সার গোপনে পাচারের দায়ে ডিলারের ছেলো সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) রাতে পাচারের সময় আটক করে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাড়াদী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আনিসুর রহমান জোয়ার্দ্দারের গুদাম থেকে সোমবার রাতে কিছু সার গোপনে বাইরে নেওয়া হচ্ছিল। এ সময় জোয়ার্দ্দার ট্রেডার্সের মাধ্যমে ২ বস্তা ডিএপি ও ২ বস্তা ইউরিয়া সার একটি ব্যাটারিচালিত গাড়িতে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হয়। পথে নতিডাঙ্গা এলাকায় স্থানীয় কৃষকদের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের জানানো হয়।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার। অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলারের ছেলে সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ থাকলেও পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
জব্দকৃত সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব সার পরে কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার জানান, সরকারি সার নিয়ে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। তিনি বলেন, কৃষকের প্রাপ্য সার নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











