চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল জরিমানা

২২ জুন ২০২৬ - ২৩:৫৭
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল জরিমানা
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য অধিতপ্তরের অভিযানে গ্রেপ্তার-৬

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিযে ২ কেজি ৫০ গ্রাম গাঁজা সহ ১ ব্যবসায়ী ও ৫ সেবীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ জুন) বেলা ১১ টা থেকে ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর  উপজেলা ও জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জেল-জরিমানা ও ১ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত একছেদ মন্ডলের ছেলে  মোঃ লিটন মন্ডল (৪২), লক্ষীপুর দৌলতগঞ্জের রবিউল ইসলামের ছেলে মোঃ রাজু আহমেদ (২৭), এই গ্রামের ফারুক হোসেনের ছেলে মোঃ নাহিদ হোসেন (৪১), চুয়াডাঙ্গা সদর উপজেলার নায়েব আলীর ছেলে  মোঃ নয়ন-(৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার আমিনুল ইসলামের ছেলে মোঃ রুবেল (২৮) ও  চুয়াডাঙ্গা সগর উপজেলার কুফান আলীর ছেলে মোঃ আরমান আলী (৪৫)।

অভিযান সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দেহাটি (মুচিপাড়া) গ্রামের নজরুল ইসলাম এর বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর থেকে আসামী মোঃ লিটন মন্ডলের কাছ থেকে ২  কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায়  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদেরকে রাজু আহম্মেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ' টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নাহিদ হোসেনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও পৃষক ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ শাহিন আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়নকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা অর্থদণ্ড প্রদান করেন। রুবেলকে ১  মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা অর্থদণ্ড দেয়া হয়। ও আরমান আলীকে ৩ মাসের বিনাশ্রম  কারাদণ্ড ও ১শ' টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0