আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর বিনাশ্রম কা/রা/দন্ড
আলমডাঙ্গা প্রতিনিধ : আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাগন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন) রাতে পৌরসভার রেলস্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শমসের আলী ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে রানা আহম্মেদ।
জানা গেছে,আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় শমসের আলী ও রানা আহম্মেদ মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
অভিযানকালে দুই মাদক সেবীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে মাদক সেবনের দায়ে রানা আহম্মেদকে ১০ দিন ও শমসের আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











