আলমডাঙ্গায় মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

২০ জুন ২০২৬ - ২৩:২৯
প্রকাশিত: ৪ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিনিধি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ঃ আলমডাঙ্গা উপজেলায় মাটি কেটে বিক্রির দায়ে হাসিবুল ইসলাম নামের  এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযুক্ত হাসিবুল ইসলাম কুষ্টিয়া ইবি থানার ওলি মন্ডলের ছেলে । তিনি কন্ট্রাক্টের মাধ্যমে ওই মাটি লোকজন দিয়ে ওই মাটি কাটাচ্ছিলেন।

আদালত সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি পুকুর পুণঃখনের নামে মাটি উত্তোলন করে বিভিন্ন ভাটাই বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বিহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাটি উত্তোলন করে অন্যত্র নিয়ে যাবার সময় মাটি ভর্তি টলী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি বিক্রির দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আই ২০২৩ ( সংশোধিত) ৩ ধারায় হাসিবুল ইসলাসকে ১ লাখ টাকা জরিমানা  ও অনাদায়ে ১৫ দিনের জেল ঘোষনা করা  হয়। এ সময় জরিমানার টাকা পরিশোধ করে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সহকারি শফিকুল ইসলাম সহ থানা পুলিশের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0