আলমডাঙ্গায় ৪০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি গ্রেপ্তার,মামলা দায়ের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সিহাব (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার শালিকা গ্রামের এক মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক মোঃ সিহাব উপজেলার শালিকা সর্দার পাড়ার মৃত কুদ্দুস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে শালিকা গ্রামে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহাদ আলীর মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে সিহাবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ৪০ পিস টাপেন্টাডল উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
পুলিশ আরও জানায়, এই মাদকদ্রব্য বিক্রয়, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আরও ৬ জন নামীয় আসামিসহ ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। গ্রেপ্তারকৃত সিহাবসহ পলাতক ও সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











