আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ দুইজন গ্রেপ্তার

২০ জুন ২০২৬ - ১৬:৪৭
প্রকাশিত: ৪ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ দুইজন গ্রেপ্তার
আলমডাঙ্গা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-২

আলমডাঙ্গার বড় গাংনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে  ১শ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ মিলন আলী (২৯) ও আলমগীর হোসেন (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মিলন আলী উপজেলার ফুলবগাদি গ্রামের মৃত ছলিম উদ্দিনেন ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের পল্টু মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ মোর্সেদ আলম সংগীয় ফোর্স সহ তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মিলন আলী ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে বর্ণিত মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখার পৃষ্ঠপোষকতা ও মদদদানকারী সহযোগী আরো ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী করে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0