চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ৩ জন গ্রেপ্তার

১৯ জুন ২০২৬ - ২৩:৩২
প্রকাশিত: ৪ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ৩ জন গ্রেপ্তার
মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৮০  গ্রাম গাঁজা সহ আসামী ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা  ১১ টা থেকে ৪ টা পর্যন্ত জেলার দর্শনা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেলা জরিমানা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন-দর্শনা শান্তি নগরের মৃত ইমাদুল খানের ছেলে মোঃ দিপু (৪০) , একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে  মোঃ আরিফুর ইসলাম (৩৫), একই গ্রামের আকরাম মোল্লার ছেলে মো: আজিজুল হাকিম শিমুল(৩৩)।

গ্রেপ্তারকৃত ৩ আসামীর কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দিপু খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শ' টাকা জরিমানা, দুই নম্বর আসামী আরিফুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ' টাকা জরিমানা ও তিন নম্বর আসামী ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ' টাকা জরিমানা করা হয়েছে।                                                       

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0